Skip to main content

Posts

Showing posts from July, 2026

আদর্শ বামপন্থী রাজ্যে কিছুদিন

অনেক তো আলোচনা হলো আদর্শ রামরাজ্য নিয়ে, এবার আসুন দেখে নেওয়া যাক কৃষক শ্রমিক পার্টির সরকার দেশে এলে সেটা কেমন হবে? ​কার্ল মার্ক্সের তত্ত্ব খুব জটিল না করে চপ শিল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি আদর্শ বামপন্থী দেশে রয়েছেন; আপনি ও আপনার বন্ধু খুলেছেন চপের দোকান। আপনি বেশি পরিশ্রম করে ২০০টি চপ ভাজলেন এবং আপনার বন্ধু ১০০টি। দিনশেষে আপনার আয় হলো ১০০০, আপনার বন্ধুর ৫০০। এখন সমস্যা হলো, আদর্শ কমিউনিস্ট দেশে নিজস্ব সম্পত্তি বলে কিছু হয় না, সবই সরকারের। ফলে আপনি ও আপনার বন্ধু দিনের উপার্জনকড়ি নিয়ে স্থানীয় পার্টি অফিসে জমা দিতে ছুটলেন। সেখানে বসে থাকা কমরেড হিসাব কষে রায় দিলেন: "যেহেতু আপনার বন্ধুর পরিবার বড়, তাই তাকে দিতে হবে ৮০০ টাকা; আর আপনি একা মানুষ, আপনার ৬০০ টাকাতেই চলে যাবে।" তাই অর্থনৈতিক সাম্যাবস্থা বজায় রাখতে এই সিদ্ধান্ত। বাকি ১০০ টাকা? ওটা 'পার্টি ফান্ডের' প্রশাসনিক খরচ! পরদিন থেকে আপনি আর ২০০টি চপ ভাজলেন না, বরং বন্ধুর মতো ১০০টি ভাজাই লাভজনক মনে করলেন।  কিছুদিন যেতে না যেতেই একদিন সকালে চপের দোকানে গিয়ে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। কড়াইয়ে তেল ফুটছে ঠিকই, কিন্তু চপ তৈরি...